নিলোফার চৌধুরী মনি মনোনয়ন পাওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিলোফার চৌধুরী মনি মনোনয়ন পাওয়ায় জামালপুরে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ ও সাংগঠনিক ফিরোজ মিয়ার নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর শুভেচ্ছা মিছিলটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।  এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শামীম আহমেদ এবং ফিরোজ মিয়া। বক্তব্য শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে দুই নেতা নিলোফার চৌধুরী মনিকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। স্থায়ী কমিটির সদস্য এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, নিলোফার চৌধুরী মনি স্বৈরাচার এরশাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সকল ধরনের আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে দলের জন্য কাজ করে গেছেন। যোগ্য প্রার্থী হিসেবে মনির মনোনয়নে জামালপুরবাসী খুশি হয়েছেন। জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, বিএনপি নেতা রেজাউল করিম নীলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন

নিলোফার চৌধুরী মনি মনোনয়ন পাওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিলোফার চৌধুরী মনি মনোনয়ন পাওয়ায় জামালপুরে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ ও সাংগঠনিক ফিরোজ মিয়ার নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর শুভেচ্ছা মিছিলটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে দয়াময়ী মোড়ে এসে শেষ হয়। 

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শামীম আহমেদ এবং ফিরোজ মিয়া। বক্তব্য শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে দুই নেতা নিলোফার চৌধুরী মনিকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

স্থায়ী কমিটির সদস্য এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, নিলোফার চৌধুরী মনি স্বৈরাচার এরশাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সকল ধরনের আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে দলের জন্য কাজ করে গেছেন। যোগ্য প্রার্থী হিসেবে মনির মনোনয়নে জামালপুরবাসী খুশি হয়েছেন।

জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, বিএনপি নেতা রেজাউল করিম নীলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ মিছিল সমাবেশ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ, নিলোফার চৌধুরী মনি বর্তমানে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৭ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ১৯৯৫ সালে এবং ১৯৯৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow