নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে ঘিরে ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষাপটে দিনাজপুরের হিলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১ জুলাই) সকাল থেকেই হিলির এলএসডি গুদাম মোড় এলাকায় অবস্থিত সাবেক ছাত্রলীগ কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্পর্শকাতর এলাকাতেও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত হিলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল, সমাবেশ কিংবা অন্য কোনো কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে ঘিরে ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষাপটে দিনাজপুরের হিলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১ জুলাই) সকাল থেকেই হিলির এলএসডি গুদাম মোড় এলাকায় অবস্থিত সাবেক ছাত্রলীগ কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্পর্শকাতর এলাকাতেও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত হিলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল, সমাবেশ কিংবা অন্য কোনো কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’
What's Your Reaction?