নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

নরসিংদীতে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬) এবং নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডের সহসভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭)। গ্রেপ্তারকৃত তামজীদ আহম্মেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা এবং বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দীর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের নরসিংদী পৌরসভার সামনের চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌর চত্বর থেকে সেবা সংঘের মোড় পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে যে যার যার মতে ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এসময় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
নরসিংদীতে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬) এবং নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডের সহসভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭)। গ্রেপ্তারকৃত তামজীদ আহম্মেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা এবং বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দীর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের নরসিংদী পৌরসভার সামনের চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌর চত্বর থেকে সেবা সংঘের মোড় পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে যে যার যার মতে ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এসময় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এরই জের ধরে রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত তিন জনকে গ্রেপ্তার করে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও জড়িত অন্যান্যের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow