নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া থানা এলাকার ছাত্রলীগের সংগঠক।  কোতোয়ালি থানার কর্মকর্তা আফতাব উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।  তিনি আরও বলেন, লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া থানা এলাকার ছাত্রলীগের সংগঠক। 

কোতোয়ালি থানার কর্মকর্তা আফতাব উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow