নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার ঘোষণা চবি উপাচার্যের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিত্ব, মনন ও যোগ্যতার সমন্বয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চাইনা। সন্দেহজনক তালিকাগুলো খতিয়ে দেখব। অনৈতিকভাবে কেউ নিয়োগ পেলে তা পর্যালোচনা করা হবে।’ তিনি আরও জানান, ‘যারা রাষ্ট্রীয় নীতি ও শিক্ষার্থীর স্বার্থ বিপর্যস্ত করেছে, তাদের সুযোগ সুবিধা তিনি দেওয়ার পক্ষপাতী নন।’ উপাচার্য আরও বলেন, ‘আমি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের ভিসি হতে চাই না, আমি গণমানুষের ভিসি হতে চাই। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পর্কগুলোকে কাজে লাগাতে চাই।’ তিনি বলেন, ‘নতুন দায়িত্বে আমার অগ্রাধিকার হবে অ্যাকাডেমিক মান উন্নয়ন, শিক্ষক-ছাত্র সম্পর্ক শক্তিশালী করা এবং গবেষণার মান বৃদ্ধি করা।’ সভায় উপস্থিত ছিলেন চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রা

নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার ঘোষণা চবি উপাচার্যের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিত্ব, মনন ও যোগ্যতার সমন্বয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চাইনা। সন্দেহজনক তালিকাগুলো খতিয়ে দেখব। অনৈতিকভাবে কেউ নিয়োগ পেলে তা পর্যালোচনা করা হবে।’ তিনি আরও জানান, ‘যারা রাষ্ট্রীয় নীতি ও শিক্ষার্থীর স্বার্থ বিপর্যস্ত করেছে, তাদের সুযোগ সুবিধা তিনি দেওয়ার পক্ষপাতী নন।’ উপাচার্য আরও বলেন, ‘আমি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের ভিসি হতে চাই না, আমি গণমানুষের ভিসি হতে চাই। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পর্কগুলোকে কাজে লাগাতে চাই।’ তিনি বলেন, ‘নতুন দায়িত্বে আমার অগ্রাধিকার হবে অ্যাকাডেমিক মান উন্নয়ন, শিক্ষক-ছাত্র সম্পর্ক শক্তিশালী করা এবং গবেষণার মান বৃদ্ধি করা।’ সভায় উপস্থিত ছিলেন চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল এবং অন্যান্য সদস্যবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow