নীরবে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার দেশত্যাগ করেছেন। সূত্র জানায়, সকাল ১০টার দিকে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে ৫৮৩) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফয়েজ আহমদ নেদারল্যান্ডের নাগরিক এবং বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন। প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। এর পর মন্ত্রণালয় খালি থাকায় ৫ মার্চ ফয়েজ আহমদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা

নীরবে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার দেশত্যাগ করেছেন।

সূত্র জানায়, সকাল ১০টার দিকে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে ৫৮৩) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ফয়েজ আহমদ নেদারল্যান্ডের নাগরিক এবং বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। এর পর মন্ত্রণালয় খালি থাকায় ৫ মার্চ ফয়েজ আহমদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow