নেপালকে বিদায় করে বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে টানা ৩ ম্যাচেই জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। সুপার এইট নিশ্চিত হয়ে গেছে তাদের। গ্রুপ পর্ব থেকে সবার আগে সুপার এইটে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ, ‘সি’ গ্রুপ থেকে তাদের সাথে যোগ দেবে ইংল্যান্ড অথবা ইতালি।    মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কুশল ভুরটেলের উইকেট হারিয়েছে নেপাল। ৩ বলে ১ রান করে দলের ২ রানের মাথাতে বিদায় নিয়েছেন কুশল। এরপর আসিফ শেখ এবং রোহিত পাউডেল জুটি বাঁধেন। যদিও সেই জুটি অতটা লম্বা হয়নি। টানা দুই ওভারে ফিরেছেন দুজনই। ৭ বলে ৫ রান করে বিদায় নেন রোহিত। আসিফ খেলেছেন ১০ বলে ১১ রানের ইনিংস। পাওয়ারপ্লেটা একদমই ভালো যায়নি নেপালের। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২ রান তোলে নেপাল। পাওয়ারপ্লে শেষে দলের হাল ধরেছেন দীপেন্দ্র সিং আইরে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন আইরে। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন তিনি। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। লোকেশ বাম

নেপালকে বিদায় করে বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে টানা ৩ ম্যাচেই জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। সুপার এইট নিশ্চিত হয়ে গেছে তাদের। গ্রুপ পর্ব থেকে সবার আগে সুপার এইটে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ, ‘সি’ গ্রুপ থেকে তাদের সাথে যোগ দেবে ইংল্যান্ড অথবা ইতালি।   
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কুশল ভুরটেলের উইকেট হারিয়েছে নেপাল। ৩ বলে ১ রান করে দলের ২ রানের মাথাতে বিদায় নিয়েছেন কুশল।


এরপর আসিফ শেখ এবং রোহিত পাউডেল জুটি বাঁধেন। যদিও সেই জুটি অতটা লম্বা হয়নি। টানা দুই ওভারে ফিরেছেন দুজনই। ৭ বলে ৫ রান করে বিদায় নেন রোহিত। আসিফ খেলেছেন ১০ বলে ১১ রানের ইনিংস। পাওয়ারপ্লেটা একদমই ভালো যায়নি নেপালের। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২ রান তোলে নেপাল।

পাওয়ারপ্লে শেষে দলের হাল ধরেছেন দীপেন্দ্র সিং আইরে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন আইরে। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন তিনি। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না।

লোকেশ বাম ১৫ বলে করেছেন ১৩ রান। ১৪ বলে ১১ রান করেন গুলশান ঝা। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে সোমপাল কামি ১৫ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে টিকে ছিলেন। আইরেও চালিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে। ফিফটিও তুলেছেন। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন আইরে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন আকিল হোসাইন, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ এবং রোস্টন চেইজ।


জবাব দিতে নেমে ব্রেন্ডন কিং এবং শাই হোপের ব্যাটে ভর করে ভালো শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে এসেছে ৪৩ রান। কিং ১৭ বলে ২২ রান করে বিদায় নিয়েছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।


পাওয়ারপ্লে শেষে শিমরন হেটমায়ার এবং শাই হোপের ব্যাটে চড়ে এগিয়েছে উইন্ডিজ। নেপালের বোলারদের পিটিয়ে তুলোধুনো করে রান বের করেছেন হেটমায়ার-হোপ। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত দলের বোর্ডে রান তুলেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান নিয়েছেন দুজন। হোপ তুলে নেন দারুণ এক ফিফটি।

আগ্রাসনের বারুদ ছিল হেটমায়ারের ব্যাটেও। হোপ এবং হেটমায়ারের ব্যাটে চড়ে জয়ের খুব কাছে চলে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বোলারদের কচুকাটা করে রান তুলেছেন দুজন। ফিফটির কাছে গিয়েও ফিফটিটা ছুঁতে পারেননি হেটমার।

৩২ বলে ৪৬ রান করে হেটমায়ার টিকে ছিলেন শেষ পর্যন্ত। অন্যদিকে ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন শাই হোপ। ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের হয়ে ১ উইকেট নিয়েছেন নন্দন যাদব।

এই নিয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে দিয়ে ফেলেছে দুই পা। সবার আগে সুপার এইট নিশ্চিত করলো ক্যারিবিয়ানরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow