নেপালে মধ্যরাতে নদীতে পড়ল বাস, নিহত ১৮

নেপালে একটি বাস দুর্ঘটনায় ১৮ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে রাজধানী কাঠমান্ডুর নিকটবর্তী চিনাধারা এলাকায় এই ঘটনা ঘটে।  ধাদিং জেলা ট্রাফিক পুলিশ অফিসের প্রধান শিশির থাপা এই তথ্য নিশ্চিত করেন। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ধাদিংয়ে পোখরা থেকে একটি যাত্রীবাহী বাস কাঠমান্ডু অভিমুখে রওনা হয়। বাসটি বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরৌন্ডির কাছে চিনাধারা এলাকায় পৌঁছালে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ত্রিশুলি নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৮ জন নিহত হয়। আহত হয় আরো ২৫ জন। এ সময় গাড়িতে ৩৫ জনের বেশি যাত্রী ছিল।  হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুরি জানিয়েছেন, আহত ২৫ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।   এ ঘটনায় নেপালের সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।  কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি মধ্য রাতে ঘটেছে। অন্ধকার থাকার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।  

নেপালে মধ্যরাতে নদীতে পড়ল বাস, নিহত ১৮

নেপালে একটি বাস দুর্ঘটনায় ১৮ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে রাজধানী কাঠমান্ডুর নিকটবর্তী চিনাধারা এলাকায় এই ঘটনা ঘটে। 

ধাদিং জেলা ট্রাফিক পুলিশ অফিসের প্রধান শিশির থাপা এই তথ্য নিশ্চিত করেন।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ধাদিংয়ে পোখরা থেকে একটি যাত্রীবাহী বাস কাঠমান্ডু অভিমুখে রওনা হয়। বাসটি বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরৌন্ডির কাছে চিনাধারা এলাকায় পৌঁছালে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ত্রিশুলি নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৮ জন নিহত হয়। আহত হয় আরো ২৫ জন। এ সময় গাড়িতে ৩৫ জনের বেশি যাত্রী ছিল। 

হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুরি জানিয়েছেন, আহত ২৫ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় নেপালের সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি মধ্য রাতে ঘটেছে। অন্ধকার থাকার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow