নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৭৩ জন
নোয়াখালী জেলায় হামের উপসর্গ নিয়ে গত কয়েক দিনে ২৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৬১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রোববার (১৯ এপ্রিল) থেকে জেলাজুড়ে শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই ভর্তি রোগীর মধ্যে মাত্র ৮ জনের শরীরে হামের ভাইরাস পাওয়া গেছে। এ পাদুর্ভাব থেকে রক্ষায় টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রোববার (১৯ এপ্রিল) থেকে জেলার ৯ উপজেলা, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় মোট ৫ লাখ ৫ হাজার ৩৫০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এ টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়ে ১১ কর্মদিবস এবং পৌরসভাগুলোতে ১৪ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। এসময় হাম রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব সম্পর্ক
নোয়াখালী জেলায় হামের উপসর্গ নিয়ে গত কয়েক দিনে ২৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৬১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রোববার (১৯ এপ্রিল) থেকে জেলাজুড়ে শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই ভর্তি রোগীর মধ্যে মাত্র ৮ জনের শরীরে হামের ভাইরাস পাওয়া গেছে। এ পাদুর্ভাব থেকে রক্ষায় টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
এর মধ্যে রোববার (১৯ এপ্রিল) থেকে জেলার ৯ উপজেলা, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় মোট ৫ লাখ ৫ হাজার ৩৫০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এ টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়ে ১১ কর্মদিবস এবং পৌরসভাগুলোতে ১৪ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে।
টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।
এসময় হাম রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা তিনি। নির্ধারিত বয়সী সকল শিশুকে সময়মতো হাম-রুবেলা টিকা দেওয়া নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান সিভিল সার্জন।
ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এমএস
What's Your Reaction?