নয়াদিল্লিতে সেরা হলো নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’

বাংলাদেশি নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় অর্জন এনে দিয়েছে। গত ১৫ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে ছবিটি সোশ্যাল সাবজেক্ট ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ)-এ আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান। আয়োজকদের মতে, সামাজিক বিষয়বস্তুর শক্তিশালী উপস্থাপন ও মানবিক গল্প বলার কারণে ‘মানুষের বাগান’ এই স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনকে বাংলাদেশি সমসাময়িক চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। গত এক দশকে বাংলাদেশের তরুণ নির্মাতারা কান, বুসান, টরন্টো ও রটারডামসহ বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজেদের উপস্থিতি ও গল্প বলার ভিন্নতা দিয়ে আলোচনায় আসছেন।নুরুল আলম আতিক চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ‘মানুষের বাগান’-এর এই সাফল্য সেই ধারাবাহিক অগ্রযাত্রারই আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।   এলআইএ

নয়াদিল্লিতে সেরা হলো নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’

বাংলাদেশি নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় অর্জন এনে দিয়েছে। গত ১৫ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে ছবিটি সোশ্যাল সাবজেক্ট ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ)-এ আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান।

আয়োজকদের মতে, সামাজিক বিষয়বস্তুর শক্তিশালী উপস্থাপন ও মানবিক গল্প বলার কারণে ‘মানুষের বাগান’ এই স্বীকৃতি অর্জন করেছে।

এই অর্জনকে বাংলাদেশি সমসাময়িক চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। গত এক দশকে বাংলাদেশের তরুণ নির্মাতারা কান, বুসান, টরন্টো ও রটারডামসহ বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজেদের উপস্থিতি ও গল্প বলার ভিন্নতা দিয়ে আলোচনায় আসছেন।


নুরুল আলম আতিক

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ‘মানুষের বাগান’-এর এই সাফল্য সেই ধারাবাহিক অগ্রযাত্রারই আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow