পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার-ঈদ সামগ্রী বিতরণ 

খুলনার লোহাগড়ায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ জনের পরিবারের সদস্যদের ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদের শহরের সিএন্ডবি চৌরাস্তা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  এ সময় নিহত পরিবার ও পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ।  এছাড়াও অন্যর মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার হোসেন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহিন বিপ্লব, জেলা মহিলা দলের আহ্বায়ক সালেহা বেগম, যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, যুবদলের স

পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার-ঈদ সামগ্রী বিতরণ 

খুলনার লোহাগড়ায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ জনের পরিবারের সদস্যদের ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদের শহরের সিএন্ডবি চৌরাস্তা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় নিহত পরিবার ও পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ। 

এছাড়াও অন্যর মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার হোসেন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহিন বিপ্লব, জেলা মহিলা দলের আহ্বায়ক সালেহা বেগম, যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, মো. সাইফুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলাম, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমান, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, কাজী নাঈমসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন ও চারজন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক কাজী ইমরান হোসেন।

উল্লেখ্য, ২০১০ সালে ১৮ এপ্রিল খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের ১০ জন নিহত ও চারজন পঙ্গু হয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow