পটিয়ায় কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার নারীর মৃত্যু 

চট্টগ্রামের পটিয়ায় কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় নারীর (২৮) মৃত্যু হয়েছে। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকান-সংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। উদ্ধারের সময় ওই নারীর পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার অংশ এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, মৃত নারীর শরীরে বিষক্রিয়া বা বিষপানের সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে তার মুখ দিয়ে ফেনা বের হয়েছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, এটি বিষপানে আত্মহত্যা, নাকি ধর্ষণের পর হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিব

পটিয়ায় কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার নারীর মৃত্যু 

চট্টগ্রামের পটিয়ায় কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় নারীর (২৮) মৃত্যু হয়েছে। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকান-সংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

উদ্ধারের সময় ওই নারীর পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার অংশ এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, মৃত নারীর শরীরে বিষক্রিয়া বা বিষপানের সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে তার মুখ দিয়ে ফেনা বের হয়েছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, এটি বিষপানে আত্মহত্যা, নাকি ধর্ষণের পর হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow