পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, জেট ফুয়েল ও তেল জব্দ

চট্টগ্রাম নগরীতে মধ্যরাতে অভিযান চালিয়ে জেট ফুয়েল, অকটেন, ডিজেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১৯ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।  কোস্ট গার্ড জানায়, সোমবার (১৮ মে) রাতে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকার একটি গুদাম থেকে ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। অপরদিকে একই রাতে ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট এলাকায় জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানা গেছে। কোস্ট গার্ড আরও জানিয়েছে, জব্দকৃত তেল ও ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, জেট ফুয়েল ও তেল জব্দ

চট্টগ্রাম নগরীতে মধ্যরাতে অভিযান চালিয়ে জেট ফুয়েল, অকটেন, ডিজেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৯ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। 

কোস্ট গার্ড জানায়, সোমবার (১৮ মে) রাতে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকার একটি গুদাম থেকে ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অপরদিকে একই রাতে ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট এলাকায় জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানা গেছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, জব্দকৃত তেল ও ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow