পদক জিতলেই বোনাস

ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) অংশ নিতে আজ শুক্রবার বিকেলে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ আরচ্যারি দল। ১০ সদস্যের এই দলে রয়েছেন ৬ জন পুরুষ ও ৪ জন নারী আরচ্যার। লাল-সবুজের এই দলটি রিকার্ভ ও কম্পাউন্ড—উভয় বিভাগেই পদকের লড়াইয়ে নামবে। আসন্ন এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করতে বড় অংকের পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি এবং ফেডারেশন সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানিয়েছেন, ব্যক্তিগত বা দলগত ইভেন্টে কেউ স্বর্ণ জিতলে তাকে ১ হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন যে, স্বর্ণ ছাড়াও যেকোনো পদক জয়ীদের জন্য বিশেষ বোনাস অপেক্ষা করছে। গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের দ্বিতীয় স্টেজে জাপানি প্রতিযোগীকে হারিয়ে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সেই অর্জনের পর তাৎক্ষণিকভাবে তাকে পুরস্কৃত করা হয়েছিল। এবারের থাইল্যান্ড সফরেও আলিফকে নিয়ে আশাবাদী দেশের আরচ্যারি সংশ্লিষ্টরা। দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ ও ক

পদক জিতলেই বোনাস

ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) অংশ নিতে আজ শুক্রবার বিকেলে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ আরচ্যারি দল। ১০ সদস্যের এই দলে রয়েছেন ৬ জন পুরুষ ও ৪ জন নারী আরচ্যার। লাল-সবুজের এই দলটি রিকার্ভ ও কম্পাউন্ড—উভয় বিভাগেই পদকের লড়াইয়ে নামবে।

আসন্ন এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করতে বড় অংকের পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি এবং ফেডারেশন সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানিয়েছেন, ব্যক্তিগত বা দলগত ইভেন্টে কেউ স্বর্ণ জিতলে তাকে ১ হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন যে, স্বর্ণ ছাড়াও যেকোনো পদক জয়ীদের জন্য বিশেষ বোনাস অপেক্ষা করছে।

গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের দ্বিতীয় স্টেজে জাপানি প্রতিযোগীকে হারিয়ে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সেই অর্জনের পর তাৎক্ষণিকভাবে তাকে পুরস্কৃত করা হয়েছিল। এবারের থাইল্যান্ড সফরেও আলিফকে নিয়ে আশাবাদী দেশের আরচ্যারি সংশ্লিষ্টরা। দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ ও কর্মকর্তারা। তারা মনে করছেন, আরচ্যাররা যদি অনুশীলনের ফর্ম বজায় রাখতে পারেন, তবে একাধিক পদক নিয়ে ফেরা সম্ভব।

গতকাল টঙ্গীর আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রে আরচ্যারদের বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন ফেডারেশন সভাপতি ড. মো. মোখলেসুর রহমান এবং ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় তারা খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদেশের মাটিতে দেশের মান সমুন্নত রাখার আহ্বান জানান।

এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow