পদ্মায় জীবন গেল এসএসসি পরীক্ষার্থীর

মুন্সিগঞ্জে লৌহজংয়ের মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠেছে আরাফাত হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া এলাকায় পদ্মা থেকে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন আরাফাত হোসেন। তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাওয়া নৌ-পুলিশের আইসি এসআই মাসুদ মুন্সী বলেন, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা তিনদিন ধরে আরাফাতের সন্ধান করছিলেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পদ্মা সেতুর ৪ নম্বর পিলার কাছে ভেসে থাকতে দেখা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা জানান, রোববার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে আরাফাত বন্ধুদের সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতের টানে পড়ে যায়। তিনজন সাঁতরে তীরে উঠতে পা

পদ্মায় জীবন গেল এসএসসি পরীক্ষার্থীর

মুন্সিগঞ্জে লৌহজংয়ের মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠেছে আরাফাত হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া এলাকায় পদ্মা থেকে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন আরাফাত হোসেন। তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মাওয়া নৌ-পুলিশের আইসি এসআই মাসুদ মুন্সী বলেন, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা তিনদিন ধরে আরাফাতের সন্ধান করছিলেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পদ্মা সেতুর ৪ নম্বর পিলার কাছে ভেসে থাকতে দেখা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বজনরা জানান, রোববার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে আরাফাত বন্ধুদের সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতের টানে পড়ে যায়। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow