পবিপ্রবিতে হামলা: শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ক্লাস, পরীক্ষা ও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম কক্ষে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা জানান, গত ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এ অবস্থায় উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় উপাচার্যের নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সংঘটিত ওই হামলায় ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দা

পবিপ্রবিতে হামলা: শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ক্লাস, পরীক্ষা ও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম কক্ষে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা জানান, গত ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এ অবস্থায় উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় উপাচার্যের নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সংঘটিত ওই হামলায় ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।

সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সোমবার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এবং সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা।

পবিপ্রবিতে হামলা: শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর আবুল বাসার, সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, টিএসসি পরিচালক আবুবকর সিদ্দিক, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি অহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অন্যরা।

এদিকে পবিপ্রবিতে বহিরাগতদের হামলার ঘটনায় দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও সুলতান সাওকাত হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে গত বছর বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সদস্যসচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

সোমবার (১১ মে) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব ও সুলতান সাওকাত হোসেনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাহমুদ হাসান রায়হান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow