পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা
সোমবার (২৮ জুলাই) দুপুরের বিএফডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা এবং মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চলচ্চিত্র পরিচালক তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন মহল এ ঘটনার নিন্দা জানায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে থেকে শুরু হয়ে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে বিএফডিসির প্রধান ফটকে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র
সোমবার (২৮ জুলাই) দুপুরের বিএফডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা এবং মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চলচ্চিত্র পরিচালক তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন মহল এ ঘটনার নিন্দা জানায়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে থেকে শুরু হয়ে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে বিএফডিসির প্রধান ফটকে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব ও জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, অভিনেতা, কথাসাহিত্যিক, কবি এবিএম সোহেল রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগের প্রেক্ষাপটে সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও সংশ্লিষ্ট দলীয় সংগঠন থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, 'দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বিষয়টি নিয়ে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।'
সভায় বক্তব্য দেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আবির পারভেজ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক মারুফ আকিব, সিনিয়র পরিচালক আরমান, অভিনেতা আসিফ, প্রযোজক ও পরিচালক মাইনুল হোসেন খোকন, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, অভিনেতা বিভান বাদল, আজিজুর রহমান আজিজ, হারুনসহ চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা।
বক্তারা অভিযোগ করেন, কটূক্তির ঘটনায় সায়মন তারিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বর্তমানে সংশ্লিষ্ট আইসিটি কর্তৃপক্ষের অধীনে তদন্তাধীন রয়েছে। তারা দাবি করেন, দ্রুত সাংগঠনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে আগামী ৩ আগস্ট বিএফডিসি প্রাঙ্গণে 'চলচ্চিত্র কালো দিবস' পালনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, 'জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।' একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
What's Your Reaction?