পরিত্যক্ত ঘরে মিলল ৬৩০ লিটার ডিজেল, দুজনের কারাদণ্ড

রংপুর মহানগরীতে একটি পরিত্যক্ত ঘরের ভেতর খড়ের গাদার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করেছে র‍্যাব। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে এ সময় দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৩। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত রংপুর মহানগরীর হাজীরহাট থানার পূর্ব জলকরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে খড়ের নিচ থেকে অবৈধভাবে মজুতকৃত ২১টি ড্রামভর্তি মোট ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. হানিফ মিয়া ও মো. শাহিন মিয়া নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা। অভিযান চলাকালীন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরসালিন সুরত। আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কথা স্বীকার করায় 'পেট্রোলিয়াম আইন ২০১৬' এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম ক

পরিত্যক্ত ঘরে মিলল ৬৩০ লিটার ডিজেল, দুজনের কারাদণ্ড

রংপুর মহানগরীতে একটি পরিত্যক্ত ঘরের ভেতর খড়ের গাদার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করেছে র‍্যাব। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে এ সময় দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত রংপুর মহানগরীর হাজীরহাট থানার পূর্ব জলকরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে খড়ের নিচ থেকে অবৈধভাবে মজুতকৃত ২১টি ড্রামভর্তি মোট ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. হানিফ মিয়া ও মো. শাহিন মিয়া নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা।

অভিযান চলাকালীন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরসালিন সুরত। আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কথা স্বীকার করায় 'পেট্রোলিয়াম আইন ২০১৬' এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে জব্দকৃত ডিজেল রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অসাধু চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ লাভের আশায় এ ধরনের মজুতদারি করছে। অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow