পরিত্যক্ত চটের বস্তা আতঙ্ক ছড়াল ফার্মগেট স্টেশনে

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত চটের বস্তাকে ঘিরে শনিবার (১ আগস্ট) দুপুরে সাময়িক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে নেয়। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্দেহজনক বস্তাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছিল। তবে তল্লাশি শেষে চটের বস্তার ভেতরে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ঘটনার পর স্বস্তি ফিরে এলেও কিছু সময়ের জন্য স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা শিথিল করে। উল্লেখ্য, একই দিনে রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকাতেও একটি ব্যাগকে ঘিরে বোমা সন্দেহের ঘটনা ঘটে। সেখানে উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিত্যক্ত চটের বস্তা আতঙ্ক ছড়াল ফার্মগেট স্টেশনে

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত চটের বস্তাকে ঘিরে শনিবার (১ আগস্ট) দুপুরে সাময়িক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে নেয়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্দেহজনক বস্তাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছিল। তবে তল্লাশি শেষে চটের বস্তার ভেতরে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

ঘটনার পর স্বস্তি ফিরে এলেও কিছু সময়ের জন্য স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা শিথিল করে।

উল্লেখ্য, একই দিনে রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকাতেও একটি ব্যাগকে ঘিরে বোমা সন্দেহের ঘটনা ঘটে। সেখানে উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow