পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্মাণাধীন বাড়িটির পাশের বাসিন্দা কসাই মো. মিরাজ বলেন, আমার গরু দেখভাল করে সোহেল। সে ওই বাড়ি থেকে পানি এনে গরুকে খাওয়ায়। রোববার সন্ধ্যায় সেপটিক ট্যাংক থেকে পানি আনতে গেলে দুর্গন্ধ পায়। তখন নারীর পা দেখতে পেয়ে আমাকে জানালে আমি বাড়ির মালিককে জানাই। তিনি আরও বলেন, গত ১১ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে এলাকার পিকআপভ্যানচালক পলাশ ৩০ থেকে ৩৫ বছরের এক মানসিক ভারসাম্যহীন নারীকে এ বাড়িতে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তাকে খাওয়া-দাওয়া করাইছি। এখানে কেন নিয়ে আসলে এম প্রশ্নের জবাবে সে জানায়, নিরাপদ জায়গা হওয়ায় এই নারী এখানেই থাকবে। এর আগে বা পরে কখনো দেখিনি। উদ্ধার হওয়া মরদেহটি ওই নারীর কিনা বলতে পারছি না। বাড়ির মালিক শাহনাজ বেগম এলাকায় না থাকায় তার ভাই ফজলু বলেন, মিরাজের ফোন পেয়ে আমি বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পিকআপভ্যানচালক পলাশের ব্য

পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নির্মাণাধীন বাড়িটির পাশের বাসিন্দা কসাই মো. মিরাজ বলেন, আমার গরু দেখভাল করে সোহেল। সে ওই বাড়ি থেকে পানি এনে গরুকে খাওয়ায়। রোববার সন্ধ্যায় সেপটিক ট্যাংক থেকে পানি আনতে গেলে দুর্গন্ধ পায়। তখন নারীর পা দেখতে পেয়ে আমাকে জানালে আমি বাড়ির মালিককে জানাই।

তিনি আরও বলেন, গত ১১ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে এলাকার পিকআপভ্যানচালক পলাশ ৩০ থেকে ৩৫ বছরের এক মানসিক ভারসাম্যহীন নারীকে এ বাড়িতে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তাকে খাওয়া-দাওয়া করাইছি। এখানে কেন নিয়ে আসলে এম প্রশ্নের জবাবে সে জানায়, নিরাপদ জায়গা হওয়ায় এই নারী এখানেই থাকবে। এর আগে বা পরে কখনো দেখিনি। উদ্ধার হওয়া মরদেহটি ওই নারীর কিনা বলতে পারছি না।

বাড়ির মালিক শাহনাজ বেগম এলাকায় না থাকায় তার ভাই ফজলু বলেন, মিরাজের ফোন পেয়ে আমি বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পিকআপভ্যানচালক পলাশের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহটি একজন নারীর। মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা রহস্য উদ্‌ঘাটনে কাজ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow