পরিবারের সঙ্গে ঈদ করা হলো না বাকপ্রতিবন্ধী জালালের

কর্মস্থল থেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বাকপ্রতিবন্ধী জালাল উদ্দিন। স্বপ্ন ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু সেই ফেরা আর হলো না তার; পথেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে কুমিল্লা নগরীর কর্মস্থল থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন জালাল। পথিমধ্যে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জালাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জানান, হাসপাতাল

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না বাকপ্রতিবন্ধী জালালের

কর্মস্থল থেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বাকপ্রতিবন্ধী জালাল উদ্দিন। স্বপ্ন ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু সেই ফেরা আর হলো না তার; পথেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে কুমিল্লা নগরীর কর্মস্থল থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন জালাল। পথিমধ্যে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জালাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জানান, হাসপাতালে আনার আগেই জালাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow