পরীক্ষা নেওয়ার সুষ্ঠু পরিবেশ রয়েছে, গুজব না ছড়ানোর আহ্বান

চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, দেশে পরীক্ষা নেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান রয়েছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কেন্দ্রের ভিডিও বা পুরোনো ভিডিও ব্যবহার করে পরীক্ষা নিয়ে গুজব না ছড়াতে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ বিষয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আরও পড়ুন ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সারাদেশের

পরীক্ষা নেওয়ার সুষ্ঠু পরিবেশ রয়েছে, গুজব না ছড়ানোর আহ্বান

চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, দেশে পরীক্ষা নেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান রয়েছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কেন্দ্রের ভিডিও বা পুরোনো ভিডিও ব্যবহার করে পরীক্ষা নিয়ে গুজব না ছড়াতে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ বিষয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সারাদেশের পরীক্ষা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগের একটি কেন্দ্র ছাড়া গতকালের পরীক্ষা দেশের প্রায় সব কেন্দ্রেই নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে। এরই মধ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। ফলে এ বিষয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্দিষ্ট কেন্দ্রের ভিডিও কিংবা পুরোনো ভিডিও ব্যবহার করে পরীক্ষা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে গুজব ছড়ানো রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow