পলিথিনের ছাউনির নিচে ৬৮ বছরের মোসলেমা, পাশে দাঁড়াল প্রশাসন

পলিথিনের ছাউনির নিচে কাপড়ের বেড়া দেওয়া ঝুপড়ি ঘর। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, দুর্যোগে আতঙ্কে কাটে রাত। এমন মানবেতর জীবনযাপন করছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের ৬৮ বছর বয়সী মোসলেমা খাতুন। অসহায় এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ঘরটি মেরামতের জন্য বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মোসলেমা খাতুনের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন (ডিউটিন) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। মোসলেমা খাতুন ওই গ্রামের আসকর আলীর মেয়ে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কাপড়ের বেড়া ও পলিথিনের ছাউনির নিচে বসবাস করে আসছিলেন তিনি। সামান্য বৃষ্টি কিংবা ঝড়-বৃষ্টিতেই ঘরটির নাজুক অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠত। ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল তাকে। মোসলেমার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাঁর ঘরটি মেরামতের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে তাঁকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দ

পলিথিনের ছাউনির নিচে ৬৮ বছরের মোসলেমা, পাশে দাঁড়াল প্রশাসন

পলিথিনের ছাউনির নিচে কাপড়ের বেড়া দেওয়া ঝুপড়ি ঘর। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, দুর্যোগে আতঙ্কে কাটে রাত। এমন মানবেতর জীবনযাপন করছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের ৬৮ বছর বয়সী মোসলেমা খাতুন। অসহায় এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

ঘরটি মেরামতের জন্য বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মোসলেমা খাতুনের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন (ডিউটিন) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।

মোসলেমা খাতুন ওই গ্রামের আসকর আলীর মেয়ে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কাপড়ের বেড়া ও পলিথিনের ছাউনির নিচে বসবাস করে আসছিলেন তিনি। সামান্য বৃষ্টি কিংবা ঝড়-বৃষ্টিতেই ঘরটির নাজুক অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠত। ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল তাকে।

মোসলেমার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাঁর ঘরটি মেরামতের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে তাঁকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দিন, ইউপি সদস্য মনির হোসেন, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টিন প্রদানকালে ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর পাশে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীও সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার বিষয়ে আন্তরিক।’

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন এভাবে এগিয়ে এলে তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow