পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম

কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গেই ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫৩ দশমিক ৫০ রুপি বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২৫৫ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে। তবে গৃহস্থালির ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ রুপি অপরিবর্তিত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলেই বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ব্যবহারে এবার বেশ কড়া নিয়ম জারি করেছে। জানানো হয়েছে, একই বাড়িতে এলপিজি সিলিন্ডার ও পাইপ লাইন গ্যাস সংযোগ একসঙ্গে রাখা যাবে না। যদিও কোনো বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে এলপিজি কানেকশন বন্ধ করে দিতে হবে। গত মে মাসে কার্যত নজিরবিহীনভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১ হাজার রুপি বাড়িয়ে দেওয়া হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন করে আবারও দাম বাড়ানো হলো। ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোটখাটো খাবার দোকানদারের মাথায় হাত। হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, বিপুল খরচ দিনের পর দিন নিজেদের পকেট থেকে বহন করা অসম্ভব। ফলে কলকাতার রেস্তোরাঁগুলোতে দাম বাড়ানো ছাড়া কোনো উপায

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম

কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গেই ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫৩ দশমিক ৫০ রুপি বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২৫৫ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে।

তবে গৃহস্থালির ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ রুপি অপরিবর্তিত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলেই বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ব্যবহারে এবার বেশ কড়া নিয়ম জারি করেছে। জানানো হয়েছে, একই বাড়িতে এলপিজি সিলিন্ডার ও পাইপ লাইন গ্যাস সংযোগ একসঙ্গে রাখা যাবে না। যদিও কোনো বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে এলপিজি কানেকশন বন্ধ করে দিতে হবে।

গত মে মাসে কার্যত নজিরবিহীনভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১ হাজার রুপি বাড়িয়ে দেওয়া হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন করে আবারও দাম বাড়ানো হলো। ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোটখাটো খাবার দোকানদারের মাথায় হাত।

হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, বিপুল খরচ দিনের পর দিন নিজেদের পকেট থেকে বহন করা অসম্ভব। ফলে কলকাতার রেস্তোরাঁগুলোতে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow