পাংশায় মধ্যরাতে দোকানে তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরি

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে মধ্যরাতে দোকানের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপালপুর বাজারের মেসার্স আলিফ ট্রেডার্সে এ ঘটনা ঘটে।দোকানের মালিক আলামিন বলেন, সকালে খবর পাই আমার দোকানে চুরি হয়েছে। এসে দেখি দোকানের ২টি তালা ভেঙে নগদ টাকা, কসমেটিকসের জিনিসপত্র, কিছু সিগারেট, চাউলসহ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।তিনি আরও বলেন, সকালেই আমি থানায় বিষয়টি জানাই, পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু দেখে গেছে।এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, সকালে কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারের একটি দোকানে চুরির ঘটনার কথা শুনে দ্রুত সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় মধ্যরাতে দোকানে তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরি

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারে মধ্যরাতে দোকানের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপালপুর বাজারের মেসার্স আলিফ ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক আলামিন বলেন, সকালে খবর পাই আমার দোকানে চুরি হয়েছে। এসে দেখি দোকানের ২টি তালা ভেঙে নগদ টাকা, কসমেটিকসের জিনিসপত্র, কিছু সিগারেট, চাউলসহ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, সকালেই আমি থানায় বিষয়টি জানাই, পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু দেখে গেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, সকালে কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজারের একটি দোকানে চুরির ঘটনার কথা শুনে দ্রুত সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow