পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার লুৎফর বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুটিকে বিভিন্ন সময় ঝালমুড়ি খাওয়াতেন। গত ৩০ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে তিনি ধর্ষণ করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান। ভুক্তভোগীর মা জানান, ঘটনার দিন দুপুরে মেয়েকে গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ দেখতে পান। পরে প্রশ্ন করলে শিশুটি লুৎফরের নির্যাতনের কথা জানায়। এরপর তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উ

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার লুৎফর বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুটিকে বিভিন্ন সময় ঝালমুড়ি খাওয়াতেন। গত ৩০ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে তিনি ধর্ষণ করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান।

ভুক্তভোগীর মা জানান, ঘটনার দিন দুপুরে মেয়েকে গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ দেখতে পান। পরে প্রশ্ন করলে শিশুটি লুৎফরের নির্যাতনের কথা জানায়। এরপর তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ১ জুলাই শিশুটির মা বাদী হয়ে থানায় লুৎফর বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। 

বর্তমানে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow