পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতের বালু উত্তোলনের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নাম ভাঙিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে। শুক্রবার (৭ জুলাই) সকালে সৈকতে স্ক্যাভেটর ও ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় স্থানীয়দের বাধার মুখে সেখান থেকে চলে যায় সংশ্লিষ্টরা। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলো জব্দ করে। তবে পারকি লুসাই পার্ক নামে রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আনিসুর রহমান দাবি করেছেন, সেখানে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলছে। স্থানীয়রা জানান, সাগরের ভাঙন ঠেকানোর কথা বলে লুসাই পার্কের লোকজন স্ক্যাভেটর ও ড্রেজার দিয়ে পারকি সৈকতের বালুচরে গর্ত করে বালু উত্তোলন করছেন। পরে সেখানে জিও ব্যাগ বসানো হচ্ছে। এ সময় সংশ্লিষ্টরা এসব কাজ পানি উন্নয়ন বোর্ডের বলে প্রচার করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বর্ষা মৌসুমে এমনিতেই পারকি সৈকতের অবস্থা খারাপ থাকে। এর মধ্যে সৈকতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হলে পর্যটকদের ভোগান্তি বাড়বে। বালু উত্তোলনের কারণে সৈকতের বালিয়াড়ি ধ্বংসের পাশাপাশি ভাঙনও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে

পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতের বালু উত্তোলনের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নাম ভাঙিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে। শুক্রবার (৭ জুলাই) সকালে সৈকতে স্ক্যাভেটর ও ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় স্থানীয়দের বাধার মুখে সেখান থেকে চলে যায় সংশ্লিষ্টরা। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলো জব্দ করে।

তবে পারকি লুসাই পার্ক নামে রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আনিসুর রহমান দাবি করেছেন, সেখানে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলছে।

স্থানীয়রা জানান, সাগরের ভাঙন ঠেকানোর কথা বলে লুসাই পার্কের লোকজন স্ক্যাভেটর ও ড্রেজার দিয়ে পারকি সৈকতের বালুচরে গর্ত করে বালু উত্তোলন করছেন। পরে সেখানে জিও ব্যাগ বসানো হচ্ছে। এ সময় সংশ্লিষ্টরা এসব কাজ পানি উন্নয়ন বোর্ডের বলে প্রচার করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, বর্ষা মৌসুমে এমনিতেই পারকি সৈকতের অবস্থা খারাপ থাকে। এর মধ্যে সৈকতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হলে পর্যটকদের ভোগান্তি বাড়বে। বালু উত্তোলনের কারণে সৈকতের বালিয়াড়ি ধ্বংসের পাশাপাশি ভাঙনও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে পারকি লুসাই পার্কের স্বত্বাধিকারী আনিসুর রহমান বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। তারাই জিও ব্যাগ বসাচ্ছে। আমরা এ বিষয়ে কিছু জানি না।

পারকি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, লুসাই পার্কের ভাঙন ঠেকাতে তারা পারকি সৈকতে স্ক্যাভেটর ও ড্রেজার বসিয়ে বালু ও মাটি খনন করছে। আমরা বাধা দিলেও তারা তা মানছে না। বালু উত্তোলনের কারণে সৈকতে এখন ভাঙন দেখা দিয়েছে। সৈকতের বালিয়াড়ি ধ্বংসের মুখে। সৈকত রক্ষায় এসব বন্ধ করতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদ বলেন, আনোয়ারার উপকূল রক্ষায় সাগর উপকূলের গহিরা, বাইগ্গারঘাট ও উত্তর পরুয়াপাড়া অংশে পাউবোর জিও ব্যাগ স্থাপনের কাজ চলছে। তবে পারকি সৈকতে লুসাই পার্কের পাশের কাজ সম্পর্কে তারা কিছু জানেন না।

তিনি বলেন, বালু উত্তোলনের বিষয়ে জানতে সেখানে পানি উন্নয়ন বোর্ডের লোক পাঠানো হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ পাঠানো হয়েছে। সব সরঞ্জাম জব্দ করা হয়েছে। সৈকত রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow