পাকিস্তানকে ভয় পাচ্ছে ভারত!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটপ্রেমীরা তাই এশিয়ার এই দুই জায়ান্টের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন কলম্বোর রনগিরি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল আলোচিত এই ম্যাচের আগে ভারতকে ভাবিয়ে তুলছে পাকিস্তানের স্পিন বিভাগ। যে কারণেই এই ম্যাচের আগে সূর্যকুমার যাদবের সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মূলত পাকিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের কথা ভেবেই ভারতকে ভয় জয় করার কৌশল জানিয়েছেন অশ্বিন। দারুণ ছন্দে থাকা স্পিনার মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আবরার আহমেদ, সাইম আইয়ুবদের ভালোভাবে না সামলাতে পারলে ভারতের জন্য খারাপ কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘পাকিস্তানের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। তাদের চারজন মানসম্পন্ন স্পিনার রয়েছে, যারা একসঙ্গে চাপ তৈরি করতে পারে। ভারতীয় ব্যাটারদের জন্য এটা সহজ হবে না। এই দিকটিই এমন কিছু, যেটা নিয়ে ভারতকে বাড়তি সতর্ক থাকতে হবে।’ বিশ্বকা

পাকিস্তানকে ভয় পাচ্ছে ভারত!
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটপ্রেমীরা তাই এশিয়ার এই দুই জায়ান্টের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন কলম্বোর রনগিরি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল আলোচিত এই ম্যাচের আগে ভারতকে ভাবিয়ে তুলছে পাকিস্তানের স্পিন বিভাগ। যে কারণেই এই ম্যাচের আগে সূর্যকুমার যাদবের সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মূলত পাকিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের কথা ভেবেই ভারতকে ভয় জয় করার কৌশল জানিয়েছেন অশ্বিন। দারুণ ছন্দে থাকা স্পিনার মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আবরার আহমেদ, সাইম আইয়ুবদের ভালোভাবে না সামলাতে পারলে ভারতের জন্য খারাপ কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘পাকিস্তানের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। তাদের চারজন মানসম্পন্ন স্পিনার রয়েছে, যারা একসঙ্গে চাপ তৈরি করতে পারে। ভারতীয় ব্যাটারদের জন্য এটা সহজ হবে না। এই দিকটিই এমন কিছু, যেটা নিয়ে ভারতকে বাড়তি সতর্ক থাকতে হবে।’ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ২০৯ রান করেছিল ভারত। রান পাহাড়ের দিনেও প্রতিপক্ষের অফস্পিনার জেরহার্ড এরাসমাস ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৪ ব্যাটারকে ফেরান। যেটা পাকিস্তান ম্যাচের আগে ভারতের জন্য চিন্তার কারণ বলেই মনে করছেন অশ্বিন।  এই অফস্পিনার বলেন, ‘ভারত কিছুটা সমস্যায় পড়েছিল (নামিবিয়ার বিপক্ষে ম্যাচে) স্পিনের বিরুদ্ধে। এটা চিন্তার বিষয় কিভাবে স্পিনারদের মোকাবিলা করা যায়। প্রেমাদাসা বড় স্টেডিয়াম, তাই এক বা দুই রানের জন্য রান নিতে হবে, এটা চার কিংবা ছয় মারার মতো মাঠ নয়।’ অশ্বিন আরও বলেন, ‘আমি নামিবিয়াকে শুভেচ্ছা জানাতে চাই, যেভাবে তারা ভারতকে ২০৯ রানে আটকে দিয়েছে। এটি একটি বড় অর্জন। তারা বছরের বাকি সময় প্রচুর ম্যাচ খেলে না। আমরা নামিবিয়ার ভুল বলার মতো পরিস্থিতি তৈরি করতে পারি না। তবে এটা ভারতের জন্য ম্যাচের আগে একটি অনুশীলন ছিল।' যোগ করেন, 'এরাসমাস যে দক্ষতা দেখিয়েছে, তা এমন কিছু যার জন্য ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের চারজন স্পিনার খেলতে হবে। আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই পাকিস্তানি স্পিনারদের ভারতের ব্যাটাররা কীভাবে মোকাবিলা করবে। এ ব্যাপারে আমার মনে কিছু সন্দেহও রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow