‘পাল্লু বিল্লুর বিয়ে’-তে বাসর রাতের ভিন্ন চমক
ঈদ উপলক্ষে নতুন এক দম্পতির গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান। তার নির্মাণে তৈরি হয়েছে বিশেষ নাটক ‘পাল্লু বিল্লুর বিয়ে’। এতে জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটিতে পাল্লু চরিত্রে অভিনয় করেছেন জোভান। সেখানে বিল্লু চরিত্রে দেখা যাবে পায়েলকে। নির্মাতার ভাষ্য, এটি মূলত নতুন দাম্পত্য জীবন, বাসর রাত ও সম্পর্কের শুরু নিয়ে নির্মিত ভিন্নধর্মী প্রেমের গল্প। নাটকের অন্যতম আকর্ষণ হিসেবে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে। পাশাপাশি গল্পে উঠে আসবে পুরান ঢাকার আবহ ও সেখানকার পারিবারিক জীবনের নানা রঙ। ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম ও বাপ্পী আশরাফ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এলআইএ
ঈদ উপলক্ষে নতুন এক দম্পতির গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান। তার নির্মাণে তৈরি হয়েছে বিশেষ নাটক ‘পাল্লু বিল্লুর বিয়ে’।
এতে জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটিতে পাল্লু চরিত্রে অভিনয় করেছেন জোভান। সেখানে বিল্লু চরিত্রে দেখা যাবে পায়েলকে।
নির্মাতার ভাষ্য, এটি মূলত নতুন দাম্পত্য জীবন, বাসর রাত ও সম্পর্কের শুরু নিয়ে নির্মিত ভিন্নধর্মী প্রেমের গল্প।
নাটকের অন্যতম আকর্ষণ হিসেবে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে। পাশাপাশি গল্পে উঠে আসবে পুরান ঢাকার আবহ ও সেখানকার পারিবারিক জীবনের নানা রঙ।
‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম ও বাপ্পী আশরাফ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
এলআইএ
What's Your Reaction?