পিআইও অফিসে ছাত্রদল নেতার হুমকির অভিযোগ, ভিডিও বার্তায় ইউএনও’র হুঁশিয়ারি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ভিডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা। তবে ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে পরদিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে অফিসে তালা ঝুলিয়ে দেন। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষ দুর্ভোগে পড়েন। জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাত। তিনি নিজ এলাকার একটি সরকারি উন্নয়ন প্রকল্প এবং সরকারি বরাদ্দসংক্রান্ত তথ্য জানতে চান। প্রয়োজনীয় অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় জানালে অফিস সহকারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ভুক্তভোগী অফিস সহকারীর অভিযোগ, তথ্য না পেয়ে রিশাত ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং

পিআইও অফিসে ছাত্রদল নেতার হুমকির অভিযোগ, ভিডিও বার্তায় ইউএনও’র হুঁশিয়ারি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ভিডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা। তবে ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে পরদিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে অফিসে তালা ঝুলিয়ে দেন। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষ দুর্ভোগে পড়েন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাত। তিনি নিজ এলাকার একটি সরকারি উন্নয়ন প্রকল্প এবং সরকারি বরাদ্দসংক্রান্ত তথ্য জানতে চান। প্রয়োজনীয় অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় জানালে অফিস সহকারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

ভুক্তভোগী অফিস সহকারীর অভিযোগ, তথ্য না পেয়ে রিশাত ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনার পর বুধবার (১৫ জুলাই) সকালে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে অফিসে তালা ঝুলিয়ে দেন।

এরপর বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউএনও আফিয়া আমিন পাপ্পা কয়েকজন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে একটি ভিডিও বার্তা দেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে গৌরীপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি, অপব্যবহার ও বলপ্রয়োগের মতো ঘটনা দেখা যাচ্ছে। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ও ১৮৮ ধারা অনুযায়ী এসব দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাত বলেন, তিনি কাউকে হুমকি দেননি। সরকারি প্রকল্পের তালিকা এবং সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে পিআইও অফিসে গিয়েছিলেন। তথ্য চাইলে কর্মকর্তারা তার সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় কিছুটা বাকবিতণ্ডা হলেও কাউকে হুমকি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, অনিয়মের বিষয়টি তুলে ধরায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ইউএনও আফিয়া আমিন পাপ্পা বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করতে নোটিশ ও ভিডিও বার্তা দেওয়া হয়েছে। তাই এখনো মামলা বা জিডি করা হয়নি। তবে ভবিষ্যতে কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন বা সরকারি কাজে বাধা দিলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow