পুকুরে গোসলে নেমে ফেরেনি ২ শিশু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তাদের পরিহিত পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তাদের পরিহিত পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?