পুরস্কারটি পেয়ে আমার ভীষণ ভালো লাগছে: ফাতেমা তুজ জোহরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণা এবং নজরুলসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নজরুল পুরস্কার ২০২৬’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ বছর এ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। আজ (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে শনিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘এ পুরস্কার প্রাপ্তির খবরটি নিসন্দেহে ভালো লাগার বিষয়। পুরস্কারটি পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। যখন চারদিকে ডামাডোল শক্তি দেখানোর জন্য, নিজেদের ক্ষমতা বুঝে নেওয়ার জন্য, সেই সময় এমন পুরস্কার আল্লাহ আমায় দিয়েছেন-এটি অনেক বড় খুশির বিষয়।’ তিনি আরও বলেন, ‘এ জন্য আমি বাংলা একাডেমির কাছে অনেক কৃতজ্ঞ। সেই সঙ্গে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি, এই পুরস্কার শুধু আমার একার নয়, আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন-তাদেরও।’ আরও পড়ুন:‘বাংলাদেশের রাজনীতি নিজেই ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণা এবং নজরুলসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নজরুল পুরস্কার ২০২৬’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ বছর এ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।
আজ (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে শনিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘এ পুরস্কার প্রাপ্তির খবরটি নিসন্দেহে ভালো লাগার বিষয়। পুরস্কারটি পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। যখন চারদিকে ডামাডোল শক্তি দেখানোর জন্য, নিজেদের ক্ষমতা বুঝে নেওয়ার জন্য, সেই সময় এমন পুরস্কার আল্লাহ আমায় দিয়েছেন-এটি অনেক বড় খুশির বিষয়।’
তিনি আরও বলেন, ‘এ জন্য আমি বাংলা একাডেমির কাছে অনেক কৃতজ্ঞ। সেই সঙ্গে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি, এই পুরস্কার শুধু আমার একার নয়, আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন-তাদেরও।’
আরও পড়ুন:
‘বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল’, বিস্ফোরক মন্তব্য আসিফ আকবরের
শাকিব খানের ‘রকস্টার’ নিয়ে যে বার্তা দিলেন রোজি সিদ্দিকী
দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতকে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন ফাতেমা তুজ জোহরা। দেশ-বিদেশে অসংখ্য মঞ্চে নজরুলের গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এমএমএফ
What's Your Reaction?