পুরুষরা নারীর পক্ষ থেকে বদলি হজ করতে পারবে কি
বিধানগত দিক থেকে হজ আদায় করা সহজ, কিন্তু যেহেতু এর জন্য সফর করতে হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত বিশেষ বিশেষ স্থানে একসাথে এই ইবাদত আদায় করে থাকে, তাই তা কঠিন ও কষ্টকর হয়ে দাঁড়ায়। এ কারণে অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায়ের সামর্থ্য থাকে না। এ ধরনের মাজুরদের প্রতি দয়া দেখিয়ে আল্লাহ তায়ালা বদলী হজের অবকাশ দান করেছেন। এক্ষেত্রে প্রশ্ন জাগে, একজন পুরুষ কি নারীর পক্ষ থেকে কিংবা একজন নারী কি পুরুষের পক্ষ থেকে এই বদলি হজ আদায় করতে পারবেন? বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই রয়েছে কৌতূহল ও সংশয়। এ প্রসঙ্গে রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম (মিরপুর-১২)-এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আবদুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, ‘হ্যাঁ, নারীরা পুরুষের পক্ষ থেকে এবং পুরুষরা নারীর পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন।’ (কিতাবুল ফাতাওয়া : ৪/৬২) হাদিস শরিফে এসেছে, বিদায় হজের সময় এক মহিলা নবী মুহাম্মদ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘আমার পিতা অনেক দুর্বল, তিনি হজ করার সক্ষমতা রাখেন না। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব?’ উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, পারবে।’ (সহিহ বোখারি: ১৫১৩)
বিধানগত দিক থেকে হজ আদায় করা সহজ, কিন্তু যেহেতু এর জন্য সফর করতে হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত বিশেষ বিশেষ স্থানে একসাথে এই ইবাদত আদায় করে থাকে, তাই তা কঠিন ও কষ্টকর হয়ে দাঁড়ায়।
এ কারণে অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায়ের সামর্থ্য থাকে না। এ ধরনের মাজুরদের প্রতি দয়া দেখিয়ে আল্লাহ তায়ালা বদলী হজের অবকাশ দান করেছেন।
এক্ষেত্রে প্রশ্ন জাগে, একজন পুরুষ কি নারীর পক্ষ থেকে কিংবা একজন নারী কি পুরুষের পক্ষ থেকে এই বদলি হজ আদায় করতে পারবেন? বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই রয়েছে কৌতূহল ও সংশয়।
এ প্রসঙ্গে রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম (মিরপুর-১২)-এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আবদুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, ‘হ্যাঁ, নারীরা পুরুষের পক্ষ থেকে এবং পুরুষরা নারীর পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন।’ (কিতাবুল ফাতাওয়া : ৪/৬২)
হাদিস শরিফে এসেছে, বিদায় হজের সময় এক মহিলা নবী মুহাম্মদ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘আমার পিতা অনেক দুর্বল, তিনি হজ করার সক্ষমতা রাখেন না। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব?’ উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, পারবে।’ (সহিহ বোখারি: ১৫১৩)
হাদিসটির ব্যাখায় সিলেটের খ্যাতিমান শায়খুল হাদিস মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি কালবেলাকে বলেন, ‘যে ব্যক্তি নিজে হজ আদায় করতে অক্ষম, তার পক্ষ থেকে অন্য কেউ বদলি হিসেবে হজ করতে পারে। এতে নারী-পুরুষের ভেদাভেদ নেই; উভয়েই একে অপরের পক্ষ থেকে এ ইবাদত আদায় করতে পারবেন।’
What's Your Reaction?