পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, আহত দুই পুলিশ সদস্য
নারায়ণগঞ্জের বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৯৯৯-এ পাওয়া এক জরুরি কলের ভিত্তিতে একটি সন্দেহজনক বাড়িতে টহল দল অভিযান চালায়। সেখানে প্রবেশের পর ভেতরে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, শুক্রবার (১ মে) সকালে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত মার্চেও নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৯৯৯-এ পাওয়া এক জরুরি কলের ভিত্তিতে একটি সন্দেহজনক বাড়িতে টহল দল অভিযান চালায়। সেখানে প্রবেশের পর ভেতরে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল আহত হন।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, শুক্রবার (১ মে) সকালে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত মার্চেও নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
What's Your Reaction?