পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পারভেজ মিয়া (৩০) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামিয়ে হাওয়া দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই মালবাহী ট্রাকটি একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থানরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জ

পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পারভেজ মিয়া (৩০) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামিয়ে হাওয়া দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই মালবাহী ট্রাকটি একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থানরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জনতা ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের চাকায় হাওয়া নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

রাজীবুল হাসান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow