পুলিশের হাতে রিকশা জব্দ, ঘরে ফিরতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় নিহত
রাজধানীর বাড্ডা লিংক রোডে কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। শুক্রবার (২২) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. জুয়েল রানা (৩৮) নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি উত্তর বাড্ডা এলাকায় থাকতেন এবং পাঁচ মাস আগে বিয়ে করেন। জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা শ্যালক আজিজুল ইসলাম বলেন, ‘আমার দুলাভাইয়ের রিকশা পুলিশ দুপুরের দিকে ধরে ও ব্যাটারি খুলে নেয়। পরে তিনি অন্য একটি রিকশায় করে বাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে রিকশাটির সংঘর্ষ হয়। এতে দুলাভাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্ল
রাজধানীর বাড্ডা লিংক রোডে কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
শুক্রবার (২২) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. জুয়েল রানা (৩৮) নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি উত্তর বাড্ডা এলাকায় থাকতেন এবং পাঁচ মাস আগে বিয়ে করেন।
জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা শ্যালক আজিজুল ইসলাম বলেন, ‘আমার দুলাভাইয়ের রিকশা পুলিশ দুপুরের দিকে ধরে ও ব্যাটারি খুলে নেয়। পরে তিনি অন্য একটি রিকশায় করে বাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে রিকশাটির সংঘর্ষ হয়। এতে দুলাভাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এএসএম
What's Your Reaction?