প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার
প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অব্যাহত রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেনে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে মোজতবা খামেনি বলেন, দেশের জনগণের চাওয়া হলো কার্যকর ও শত্রুকে অনুতপ্ত করে এমন প্রতিরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা। চলমান সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানান তিনি। বলেন, এটিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করা উচিত। ভাষণে প্রয়োজনে যুদ্ধকে নতুন নতুন ফ্রন্টে বিস্তৃত করার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, শত্রুপক্ষ যেখানে দুর্বল বা কম অভিজ্ঞ এমন এলাকাগুলোতে নতুন ফ্রন্ট খোলার বিষয়ে গবেষণা ও পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ অব্যাহত থাকলে এবং তা ইরানের স্বার্থে সহায়ক হলে এসব নতুন ফ্রন্ট সক্রিয় করা হতে পারে। এদিকে ইরান প্রতিরোধ অক্ষ উল্লেখ করে আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মোজতবা খামেনি। তিনি বলেন, এই প্রতিরোধ জোট ইসলামি বিপ্লবের
প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অব্যাহত রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে মোজতবা খামেনি বলেন, দেশের জনগণের চাওয়া হলো কার্যকর ও শত্রুকে অনুতপ্ত করে এমন প্রতিরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা। চলমান সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানান তিনি। বলেন, এটিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করা উচিত।
ভাষণে প্রয়োজনে যুদ্ধকে নতুন নতুন ফ্রন্টে বিস্তৃত করার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, শত্রুপক্ষ যেখানে দুর্বল বা কম অভিজ্ঞ এমন এলাকাগুলোতে নতুন ফ্রন্ট খোলার বিষয়ে গবেষণা ও পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ অব্যাহত থাকলে এবং তা ইরানের স্বার্থে সহায়ক হলে এসব নতুন ফ্রন্ট সক্রিয় করা হতে পারে।
এদিকে ইরান প্রতিরোধ অক্ষ উল্লেখ করে আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মোজতবা খামেনি। তিনি বলেন, এই প্রতিরোধ জোট ইসলামি বিপ্লবের মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ। বক্তব্যে বিশেষভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি বলেন, নানা বাধা সত্ত্বেও তারা ইরানের পাশে দাঁড়িয়েছে।
What's Your Reaction?