প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চাইলেন নাহিদ ইসলাম
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় বাড়ানো নিয়ে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়, যখন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকেও অতিরিক্ত ৫ মিনিট সময় চান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় চান সংসদ সদস্য নাহিদ ইসলাম। বক্তব্য চলাকালে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য আরও সময় প্রয়োজন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম ইতোমধ্যে তার নির্ধারিত ২০ মিনিট সময় থেকে ৫ মিনিট নাহিদ ইসলামকে দিয়েছেন। এরপর নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'আমি আশা করব, প্রধানমন্ত্রীও তার সময় থেকে আমাকে আরও ৫ মিনিট দেবেন। না দিলে নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার চেষ্টা করব।' তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা না এলেও পরবর্তী প্রায় ১০ মিনিট নাহিদ ইসলামকে বক্তব্য দিতে দেখা যায়। এতে ধারণা করা হয়, প্রধানমন্ত্রী তার সময় থেকে অতিরিক্ত সময় দিয়েছেন, যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বক্তব্যের শেষদ
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় বাড়ানো নিয়ে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়, যখন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকেও অতিরিক্ত ৫ মিনিট সময় চান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় চান সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বক্তব্য চলাকালে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য আরও সময় প্রয়োজন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম ইতোমধ্যে তার নির্ধারিত ২০ মিনিট সময় থেকে ৫ মিনিট নাহিদ ইসলামকে দিয়েছেন।
এরপর নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'আমি আশা করব, প্রধানমন্ত্রীও তার সময় থেকে আমাকে আরও ৫ মিনিট দেবেন। না দিলে নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার চেষ্টা করব।'
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা না এলেও পরবর্তী প্রায় ১০ মিনিট নাহিদ ইসলামকে বক্তব্য দিতে দেখা যায়। এতে ধারণা করা হয়, প্রধানমন্ত্রী তার সময় থেকে অতিরিক্ত সময় দিয়েছেন, যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বক্তব্যের শেষদিকে তিনি আরও দুই মিনিট সময় চান। এ সময় ডেপুটি স্পিকার তার অনুরোধ মঞ্জুর করেন।
বক্তব্যে নাহিদ ইসলাম বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করলেও এখনো কোনো মামলা নেওয়া হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।
এ ছাড়া তিনি জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান নিয়ে মন্তব্য করেন এবং বলেন, জঙ্গিবিরোধী কার্যক্রম পরিচালনায় অতীতের মতো পদ্ধতি অনুসরণ করা উচিত নয়। পাশাপাশি কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জানান তিনি।
What's Your Reaction?