প্রাথমিক শিক্ষকরাই শিক্ষিত জাতি গঠনের শ্রেষ্ঠ কারিগর: আজিজ এমপি
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, “যতবড় অট্রালিকাই গড়ে তোলেন না কেন, তার আগে নিচুতলার ভিত্তি মজবুত করতে হবে। তা না হলে প্রাসাদ ধ্বংস হয়ে যাবে। তদ্রুপ শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকরাই শ্রেষ্ঠ কারিগর। বিগত ১৭ বছর অগণতান্ত্রিক পরিবেশে এবং দুর্নীতি ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থায়কে ধ্বংস করা হয়েছে। এর যেন পুনরাবৃত্তি না ঘটে।” বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তিনি। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, ইন্সট্রাক্টর তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আলী, প্রধান শিক্ষক শাহ আলম শাহিন, মমতাজ বেগম, আফতাব উদ্দিন ও আক্কাছ আলী। সভা সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও আফরোজ সুলতানা লিপি। স্থানীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষকরা বলেন,
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, “যতবড় অট্রালিকাই গড়ে তোলেন না কেন, তার আগে নিচুতলার ভিত্তি মজবুত করতে হবে। তা না হলে প্রাসাদ ধ্বংস হয়ে যাবে। তদ্রুপ শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকরাই শ্রেষ্ঠ কারিগর। বিগত ১৭ বছর অগণতান্ত্রিক পরিবেশে এবং দুর্নীতি ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থায়কে ধ্বংস করা হয়েছে। এর যেন পুনরাবৃত্তি না ঘটে।”
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তিনি। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, ইন্সট্রাক্টর তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আলী, প্রধান শিক্ষক শাহ আলম শাহিন, মমতাজ বেগম, আফতাব উদ্দিন ও আক্কাছ আলী।
সভা সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও আফরোজ সুলতানা লিপি। স্থানীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষকরা বলেন, শিক্ষকদের ১০ম ও ১১তম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এছাড়া শিক্ষকদের পদোন্নতি, শিক্ষক স্বল্পতা ও নানা সমস্যা দূরীকরণে প্রধান অতিথির প্রতি অনুরোধ জানান তাঁরা।
What's Your Reaction?