ফটিকছড়ি উত্তর উপজেলা সদর যৌক্তিক স্থানে চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন 

চট্টগ্রামের নবগঠিত উপজেলা ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর সবার জন্য সুবিধাজনক স্থানে স্থাপনের দাবি উঠেছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা উপজেলা সদর দপ্তরের নির্ধারিত স্থান পুনর্বিবেচনা করে সব ইউনিয়নের মানুষের জন্য সমানভাবে যাতায়াতযোগ্য একটি কেন্দ্রীয় স্থানে সদর স্থাপনের দাবি জানান। আরও পড়ুন ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপজেলা সদর শুধু প্রশাসনিক কার্যালয় নয়, এটি ভবিষ্যতের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। তাই এমন স্থানে সদর দপ্তর স্থাপন করা প্রয়োজন, যেখানে উপজেলার সব এলাকার মানুষ সহজে সরকারি সেবা নিতে পারেন। তাদের অভিযোগ, বর্তমান নির্ধারিত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে অনেক

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর যৌক্তিক স্থানে চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন 

চট্টগ্রামের নবগঠিত উপজেলা ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর সবার জন্য সুবিধাজনক স্থানে স্থাপনের দাবি উঠেছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় তারা উপজেলা সদর দপ্তরের নির্ধারিত স্থান পুনর্বিবেচনা করে সব ইউনিয়নের মানুষের জন্য সমানভাবে যাতায়াতযোগ্য একটি কেন্দ্রীয় স্থানে সদর স্থাপনের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপজেলা সদর শুধু প্রশাসনিক কার্যালয় নয়, এটি ভবিষ্যতের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। তাই এমন স্থানে সদর দপ্তর স্থাপন করা প্রয়োজন, যেখানে উপজেলার সব এলাকার মানুষ সহজে সরকারি সেবা নিতে পারেন।

তাদের অভিযোগ, বর্তমান নির্ধারিত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে অনেক ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রশাসনিক সেবা নিতে হবে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ- দুই ধরনের ক্ষতি হবে।

শিক্ষার্থীরা বলেন, জনস্বার্থ বিবেচনায় উপজেলা সদর স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি। তারা সরকারের প্রতি দ্রুত বিষয়টি পর্যালোচনা করে সর্বজনগ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি সরকারি গেজেটের মাধ্যমে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের ঘোষণা দেওয়া হয়। এরপর সদর দপ্তরের নির্ধারিত স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর প্রতিবাদে কয়েক দিন ধরে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।

আন্দোলনকারীরা জানান, যৌক্তিক ও সর্বজনগ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow