ফরিদপুরে ঘুস নেওয়া ভূমি কর্মকর্তা সরোয়ারকে শোকজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনকে শোকজ করা হয়। এর আগে‘ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুস’ নেওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ব্যক্তিগত কক্ষে বসে ঘুস নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এসময় তিনি ঘুসের টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়েন। এসময় এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে বলে ভিডিওতে বলতে শোনা যায়। আরও পড়ুন ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুস’ নেওয়ার ভিডিও ভাইরাল এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শোকজের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জাগো নিউজকে বলেন, জানতে পেরেছি ছড়িয়ে পড়া ভিডিওটি আড়ের। এখন তার থেকে বক্

ফরিদপুরে ঘুস নেওয়া ভূমি কর্মকর্তা সরোয়ারকে শোকজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনকে শোকজ করা হয়। এর আগে
‘ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুস’ নেওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ব্যক্তিগত কক্ষে বসে ঘুস নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এসময় তিনি ঘুসের টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়েন। এসময় এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে বলে ভিডিওতে বলতে শোনা যায়।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শোকজের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জাগো নিউজকে বলেন, জানতে পেরেছি ছড়িয়ে পড়া ভিডিওটি আড়ের। এখন তার থেকে বক্তব্য নিয়ে আমরা জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা যারা আছেন এই ধরনের ঘটনা ঘটেছে, আসলে এর ব্যাখা কী। তাকে শোকজ করা হয়েছে। এই বিষয়গুলোতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

এন কে বি নয়ন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow