ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯) নামের এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন তামিম ও শিমলা। পথে পরীক্ষেতপুর এলাকায় একটি হ্যাচারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাঁচ চাকার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুজনই। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে শিমলার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মারা যান। নিহত দম্পতির ঘরে মাত্র তিন মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। হঠাৎ বাবা-মাকে হারিয়ে শিশুটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় এলাকায় শ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯) নামের এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন তামিম ও শিমলা। পথে পরীক্ষেতপুর এলাকায় একটি হ্যাচারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাঁচ চাকার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুজনই। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে শিমলার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মারা যান।

নিহত দম্পতির ঘরে মাত্র তিন মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। হঠাৎ বাবা-মাকে হারিয়ে শিশুটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow