ফুয়েল পাস অ্যাপে নিবন্ধন করতে পারবে যেসব জেলার মানুষ

দেশজুড়ে চলমান জ্বালানি খাতের অস্থিরতা নিরসনে ঢাকার ৭টি পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস বিডি অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮টি পাম্পে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা জেলার বাইরে আরও কয়েকটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল এক বার্তায় ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহে অ্যাপটি (fuel pass bd) নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়। পর্যায়ক্রমে দেশের স

ফুয়েল পাস অ্যাপে নিবন্ধন করতে পারবে যেসব জেলার মানুষ

দেশজুড়ে চলমান জ্বালানি খাতের অস্থিরতা নিরসনে ঢাকার ৭টি পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস বিডি অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮টি পাম্পে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা জেলার বাইরে আরও কয়েকটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল এক বার্তায় ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহে অ্যাপটি (fuel pass bd) নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়।

পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাসে নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

এনএস/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow