ফের নতুন তারিখে বইমেলা, থাকছে না প্যাভিলিয়ন

ফের পরিবর্তন হলো অমর একুশে বইমেলার তারিখ। ঘোষণা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকদের সঙ্গে আলোচনা করে প্যাভিলিয়ন ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতার অভিযোগ তুলে তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ মেলায় অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায়। তারা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেয়। এ পরিস্থিতিতে রোববার রাতে জরুরি বৈঠকে বসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বৈঠকে উপস্থিত ছিলেন একাডেমি কর্তৃপক্ষ ও প্রকাশকদের প্রতিনিধিরা। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর সহায়তায় প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি য

ফের নতুন তারিখে বইমেলা, থাকছে না প্যাভিলিয়ন

ফের পরিবর্তন হলো অমর একুশে বইমেলার তারিখ। ঘোষণা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকদের সঙ্গে আলোচনা করে প্যাভিলিয়ন ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতার অভিযোগ তুলে তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ মেলায় অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায়। তারা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেয়। এ পরিস্থিতিতে রোববার রাতে জরুরি বৈঠকে বসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বৈঠকে উপস্থিত ছিলেন একাডেমি কর্তৃপক্ষ ও প্রকাশকদের প্রতিনিধিরা।

বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর সহায়তায় প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি যারা স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করবেন। 

মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি পিলখানার ‘বিডিআর বিদ্রোহের’ বর্ষপূর্তি হওয়ায় প্রধানমন্ত্রী বইমেলা ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন। যে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলা একদিন পিছিয়ে সময় দিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমে ডিসেম্বর মাসে (২০২৫) বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে বিভিন্ন দাবি-আপত্তির প্রেক্ষাপটে এবারও পরিবর্তন এলো বইমেলার সূচিতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow