ফ্যাসিবাদ থেকে ফিরে আসুন: সরকারকে গোলাম পরওয়ার

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছে দাবি করে সেখান থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংশোধন হলো সামান্য পরিবর্তন, তা দিয়ে আমূল পরিবর্তন হবে না। সংস্কার মানে হলো সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন। প্রত্যাশা ছিল রাষ্ট্র বির্নিমাণে এগুলো পরিবর্তন পাবো। কিন্তু সেই পথে বিএনপি এখনো পা বাড়ায়নি।’ আরও পড়ুন গণভোটের গণরায় বাস্তবায়ন করতেই হবে: গোলাম পরওয়ার   তিনি বলেন, ‘যতদিন গণভোটের গণ রায় বাস্তবায়ন হবে না; ততদিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না। নতুন বাংলাদেশের সূর্য উঠবে না। আর ততদিন ১১ দলীয় ঐক্যজোট সংসদে লড়াই করবে। আমরা যদি সংসদে এটার নিষ্পত্তি না করতে পারি, গণভোটের রায় দেওয়া ৭০ ভাগ লোকদের নিয়েই রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করবো।’ সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘সর্বত্র আজ দলীয়করণের বাসা বেঁধেছে। সিটি করপোর

ফ্যাসিবাদ থেকে ফিরে আসুন: সরকারকে গোলাম পরওয়ার

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছে দাবি করে সেখান থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংশোধন হলো সামান্য পরিবর্তন, তা দিয়ে আমূল পরিবর্তন হবে না। সংস্কার মানে হলো সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন। প্রত্যাশা ছিল রাষ্ট্র বির্নিমাণে এগুলো পরিবর্তন পাবো। কিন্তু সেই পথে বিএনপি এখনো পা বাড়ায়নি।’

 

তিনি বলেন, ‘যতদিন গণভোটের গণ রায় বাস্তবায়ন হবে না; ততদিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না। নতুন বাংলাদেশের সূর্য উঠবে না। আর ততদিন ১১ দলীয় ঐক্যজোট সংসদে লড়াই করবে। আমরা যদি সংসদে এটার নিষ্পত্তি না করতে পারি, গণভোটের রায় দেওয়া ৭০ ভাগ লোকদের নিয়েই রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করবো।’

সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘সর্বত্র আজ দলীয়করণের বাসা বেঁধেছে। সিটি করপোরেশন, জেলা- উপজেলাতে প্রকল্পে ভাগ-বাটোয়ারা হচ্ছে। যেখানে বিরোধীদলীয় এমপি রয়েছে, সেখানেও দলীয় লোকজন দিয়ে চালিয়ে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য কি থাকলো? শুধু দলের নাম পাল্টিয়েছে, চরিত্র তো একই রয়েছে। এজন্য তো গণঅভ্যুত্থান হয়নি। আপনারা ফ্যাসিবাদের যে পথে পা বাড়িয়েছেন, সেখান থেকে ফিরে আসুন।’

 

জুলাই সনদে শুভঙ্করের ফাঁকি দিয়েছে সরকার মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংশোধন আর সংস্কার তো এক জিনিস না। জুলাই সনদে ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংস্কারের ছড়ি ঘুরাবেন, জনগণ সেটা মেনে নেবে না। সংশোধন মানেন, সংস্কার মানবেন না; সেটা হবে না। আপনারা সংবিধান মানেননি সেটা সংসদে ভুল স্বীকার করেন। বলেন- যেহেতু সংবিধানের ট্রেন মিস করেছি, এখন সংসদে আসেন উভয় মিলে আলোচনা করে সংশোধন না সংস্কারের কমিটি করি। আপনারা প্রস্তাব দেন, তারপরে বিরোধী দল বিবেচনা করবে আপনাদের প্রস্তাব। কিন্তু আপনারা সংস্কার না করে সংশোধনের ওপর ন্যস্ত থাকবেন, যখন তখন বিরোধীদলকে সংস্কারের ছড়ি ঘুরিয়ে যা ইচ্ছা করবেন, তাহলে তো সেই আপনি ফ্যাসিবাদের দিকেই যাচ্ছেন।’

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যশোর-১ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর, এনসিপি যশোরের সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।

মিলন রহমান/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow