ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। দেশটির পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে ফোন করে নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই। শুক্রবার (১ মে) বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ কনস্যুলেট, মিয়ামি-এর মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি, যিনিও পিএইচডি শিক্ষার্থী ছিলেন। পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির মধ্য

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। দেশটির পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে ফোন করে নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই।

শুক্রবার (১ মে) বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ কনস্যুলেট, মিয়ামি-এর মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিনে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি, যিনিও পিএইচডি শিক্ষার্থী ছিলেন। পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার দ্রুত বিচার ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow