বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নান মোল্লা হত্যা মামলার এক আসামি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিজের লুঙ্গি গলায় পেচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৯ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আসামির নাম- মো. আসাদ (৩০)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে, গত ২৯ জুন সকালে সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় ১ জুলাই মামলা করা হয়। পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. আসাদকে আটক করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ ঘটনায় তিনি ছাড়াও আরও দুজন জড়িত রয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবির একটি দল তাকে সঙ্গে নি

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নান মোল্লা হত্যা মামলার এক আসামি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিজের লুঙ্গি গলায় পেচিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আসামির নাম- মো. আসাদ (৩০)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে, গত ২৯ জুন সকালে সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় ১ জুলাই মামলা করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. আসাদকে আটক করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ ঘটনায় তিনি ছাড়াও আরও দুজন জড়িত রয়েছেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবির একটি দল তাকে সঙ্গে নিয়ে নওগাঁ জেলায় অভিযান পরিচালনা করে। অভিযান শেষে রাতে তাকে নিয়ে ডিবি কার্যালয়ে ফিরে আসে পুলিশ। রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।
পুলিশের দাবি, রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে আসাদ হাজতখানার বাথরুমে যান। সিসিটিভি পর্যবেক্ষণে দেখা যায়, দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাইরে আসছেন না। 

পরে পুলিশ সদস্যরা গিয়ে দেখতে পান, তিনি নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সকাল ১০টা ৪৫ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে নিকটস্থ মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও রাশেদুল ইসলাম রনি বলেন, আমাদের এখানে আসার পরে দেখতে পেয়েছি তার গলায় একটি চিহ্ন ছিল। তাছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ক্রাইম হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, সারিয়াকান্দি থানায় সিএনজি ছিনতাই ও চালক হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আসাদুজ্জামান (২৫) ডিবি হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। সকালে বাথরুমে ঢুকে তিনি নিজের লুঙ্গি দিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে ফাঁস লাগানোর চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে এবং মামলার বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow