বজ্রপাতে অটোচালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চিলমারী অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় রফিকুল ইসলাম বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে বৃষ্টির বেগ কমলে স্থানীয় বাসিন্দারা পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

বজ্রপাতে অটোচালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চিলমারী অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় রফিকুল ইসলাম বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে বৃষ্টির বেগ কমলে স্থানীয় বাসিন্দারা পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow