বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
কুমিল্লা সদর দক্ষিণে বাগবিতণ্ডার জেরে বড় ভাই ছোট ভাইকে খুন করেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ভাইকে সুয়াগাজী বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। নিহত ফয়সাল (২৪) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের রাজা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ফয়সালের সঙ্গে বড় ভাই মোর্শেদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোর্শেদ ধারাল অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে ফয়সাল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনায় মোর্শেদ নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণে বাগবিতণ্ডার জেরে বড় ভাই ছোট ভাইকে খুন করেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ভাইকে সুয়াগাজী বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
নিহত ফয়সাল (২৪) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের রাজা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ফয়সালের সঙ্গে বড় ভাই মোর্শেদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোর্শেদ ধারাল অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে ফয়সাল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনায় মোর্শেদ নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
What's Your Reaction?