বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গোলাগুলির পর ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে। উদ্ধার জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম ও দকোপ উপজেলার ইরাক শেখ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান পরিচালনা করা হয়। বনদস্যুরা গুলি ছুড়লে বনকর্মীরা পাল্টা গুলি ছোড়েন। তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি আরও বলেন, বনদস্যুরা পরবর্তীতে তাদের ট্রলার এবং চার জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাঁড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গ

বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গোলাগুলির পর ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।

বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে। উদ্ধার জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম ও দকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান পরিচালনা করা হয়। বনদস্যুরা গুলি ছুড়লে বনকর্মীরা পাল্টা গুলি ছোড়েন। তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়।

তিনি আরও বলেন, বনদস্যুরা পরবর্তীতে তাদের ট্রলার এবং চার জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাঁড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow